স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে বগুড়ার কাহালু উপজেলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম গোলাম রব্বানী খান (৪০)। তিনি কাহালু উপজেলার বাসুদেববাতি গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে দুই সন্তান নিয়ে শিরিনা বেগম ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় সিরিঞ্জের মাধ্যমে শিরিনার শরীরে বিষ ঢুকিয়ে দেন রব্বানী। এতে শিরিনা মারা যান।