স্ত্রী হত্যার দায়ে ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে গত রোববার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুঁলিয়ে নিস্তার আলী নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, নিস্তার আলী ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর সাপাহারের বেলডাঙ্গা গ্রামের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গিয়ে স্ত্রী মেরিনা বিবিকে গলাটিপে ও পানিতে চুবিয়ে হত্যা করেন।