স্ত্রী হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে খাগড়াছড়ির রামগড় উপজেলার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার খাগড়াছড়ি জেলা দায়রা জজ আদালতের বিচারক ম. আমিরুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯১ সালের ২৯ নভেম্বর রামগড়ের ওয়াপা পাড়ার ফকির আহম্মদ তাঁর স্ত্রী তফুরা খাতুনকে গলা টিপে হত্যা করেন। পরদিন নিহত তফুরার বাবা আলী হায়দার হত্যা মামলা করেন।