স্ত্রী হত্যার দায়ে বাগেরহাটে ফাঁসি চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে গত বৃহস্পতিবার বাগেরহাটে এক স্বামীর ফাঁসি ও চাঁপাইনবাবগঞ্জে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের সাহেব আলী ফকিরকে (৩২) ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাহেব আলীর তিন সহোদর ইলিয়াস, এখলাস ও আসলাম ফকিরকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৭ নভেম্বর সাহেব আলী তাঁর স্ত্রী শিউলীকে বেদম পিটুনি দিলে শিউলী মারা যান। ঘটনা ধামাচাপা দিতে শিউলীর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়।চাঁপাইনবাবগঞ্জের নাচোলের গোলাবাড়ি গ্রামের তহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ অরূপকুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ ফেব্রুয়ারি তহুরুল তাঁর স্ত্রী জুলেখা বেগমকে গলায় চাদর পেঁচিয়ে হত্যা করেন।