স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে আজাদ আলীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকার অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর একটায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনজুরুল হক খান এই আদেশ দেন। অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের আজাদ আলীর স্ত্রী শেফালী খাতুনকে যৌতুকের দাবিতে বেধড়ক পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত শেফালীর বাবা আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের সামসুল আলম মোল্লা বাদী হয়ে পরের দিন সদর থানায় একটি মামলা করেন।