স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে সাবের আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া সাবের জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সালের ১ অক্টোবর নগরের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার একটি ভাড়া ঘরে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজু বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় আরজুর বাবা নাজির হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১২ অক্টোবর পুলিশ অভিযোগপত্র দেয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।