স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম গতকাল বুধবার এই রায় দেন।দণ্ড পাওয়া আনোয়ার হোসেন জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার রয়হাটি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ২০০৮ সালের ১২ অক্টোবর রাতে আনোয়ার হোসেন তাঁর স্ত্রী নাসিমা খাতুনকে (৩০) পিটিয়ে হত্যা করেন।