স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পিরোজপুরের দায়রা জজ বিপ্লব গোস্বামী এ রায় দেন।আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচশতকুড়া এলাকার বাসিন্দা আবুল কালাম (৩০) বেড়ানোর কথা বলে তাঁর স্ত্রী কমলা আক্তারকে (২৮) ঘরের বাইরে নিয়ে যান। পরে তিনি কমলাকে হত্যা করে লাশ ওই এলাকার একটি খেতে ফেলে যান। খবর পেয়ে ২৯ মার্চ পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় কমলার ভাই পাঁচশতকুড়া এলাকার বাসিন্দা আবু সালেহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামিকে ওই সাজার আদেশ দেন।