স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গৌরীবল্লভ গ্রামের মো. হাসেন আলীর মেয়ে হাছেনা বেগমের (১৮) একই উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামের মৃত মন্টুর ছেলে একরামুলের (২৫) সঙ্গে ২০০৫ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ লেগেই ছিল। ২০০৭ সালের ৫ জুন রাতে একরামুল নিজ বাড়িতে হাছেনাকে পিটিয়ে হত্যা করেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহম লিংকন জানান, এই ঘটনার পর আসামি গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে আটক থাকায় এবং বয়সে তরুণ হওয়ার আদালত অনুকম্পা দেখিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।