স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পোশাকশ্রমিক রিনা বেগমকে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। দুই বছর আগে কর্মস্থলে যাওয়ার পথে রিনাকে ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী হাবিবুর রহমান।

চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফকরউদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ৩ অক্টোবর নগরের সিইপিজেড থানার বাদামতলী এলাকায় রিনাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রিনা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাকশ্রমিক ছিলেন। এ ঘটনায় রিনার বোন বাদী হয়ে থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৬ বছর আগে হাবিবুর ও রিনার বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।