স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালাত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া সিদ্দিক গাজীর (৩৮) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালে সিদ্দিক গাজীর সঙ্গে কালীগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের রিক্তা সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিক্তার ওপর নির্যাতন শুরু করেন সিদ্দিক গাজী। ২০০৬ সালে এপ্রিল মাসে ব্যবসা করার জন্য যৌতুক হিসেবে সিদ্দিক গাজী রিক্তা সুলতানাকে বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন। অপারগতা প্রকাশ করায় ওই বছর ২৭ এপ্রিল রাতে সিদ্দিক গাজী তাঁর স্ত্রী রিক্তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেন। পরে মুখে বিষ ঢেলে দিয়ে প্রচার চালান, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।