স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী হত্যার দায়ে বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমুরি গ্রামের রফিকুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত রোববার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ ৩ নম্বর আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৫ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে রফিকুল তাঁর স্ত্রী সালমা বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় সালমা বেগমের বড় বোন বেনু বিবি বাদী হয়ে আদমদীঘি থানায় হত্যা মামলা করেন।