স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. সাদেক সরকারকে (৩৩) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী এ রায় দেন।মামলার এজাহারে জানা গেছে, ২০০১ সালে মতলব (দক্ষিণ) উপজেলার রসুলপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে আয়েশা আক্তারের সঙ্গে একই গ্রামের সাদেক সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে সাদেক ও তাঁর পরিবার বিভিন্ন সময় আয়েশার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করে। যৌতুক না দিলে আয়েশাকে পাশবিক নির্যাতন করা হতো। যৌতুক না পেয়ে ২০০৭ সালের ১৮ মে ভোরে আয়েশাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পুকুরে ফেলে দেন সাদেক।