স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহাজান মিয়া বেপারী ওরফে খোকন মিয়াকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামি খোকন মিয়া অনুপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিঘলদী গ্রামে।