স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের একটি আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত জয় বাসফো (২৬)।

মামলার নথি থেকে অতিরিক্ত পিপি জানান, রংপুর শহরের নিউ জুম্মাপাড়া এলাকার জয় বাসফো ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সকালে তাঁর স্ত্রী চাঁদনী রায়কে (২২) শ্বাসরোধে হত্যা করেন। ওই দিনই চাঁদনীর মা তারা রায় বাদী হয়ে জয় বাসফোকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।