স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌরশহরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ইমান আলী শেখ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর গ্রামের শাহীন আলম ওরফে বাবু (৩৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন শাহীন আলম তাঁর শহরের ধানগড়ার ভাড়া বাসায় স্ত্রী মুন্নী খাতুনকে (২৫) হত্যা করেন। এ ঘটনায় নিহত মুন্নী খাতুনের বাবা চাঁদ আলী বাদী হয়ে শাহীনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।