স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম সাবের আলী। জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সালের ১ অক্টোবর নগরের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে আরজু বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহত নারীর বাবা নাজির হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১২ অক্টোবর পুলিশ অভিযোগপত্র দেয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম