স্ত্রী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সন্তানের জননী ফুলেরাকে (৪৫) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্বামী ফজলার রহমান। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়ার শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, আদালতে স্বীকারোক্তিতে ফজলার জানান, ডাকাতেরা তাঁর স্ত্রীকে খুন করেনি। তাঁর ঘুষির আঘাতে ফুলেরা মারা গেছেন। ফুলেরা বদমেজাজি ছিলেন। রেগে যেতেন এবং খারাপ ভাষা প্রয়োগ করতেন। এ কারণে তিনি তাঁর ডান হাত দিয়ে ফুলেরার বাম কোমরে একটি ঘুষি মারেন। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তিনি ফুলেরার মাথায় আধা ঘণ্টা পর্যন্ত পানি ঢালেন। পরে দেখেন ফুলেরা মারা গেছেন। পরে তিনি ফুলেরার পরনের কাপড় তাঁর গলায় পেঁচিয়ে দেন এবং তাঁর এক আত্মীয়ের সহযোগিতায় তাঁকে বাড়ির পাশে একটি বাগানে বেঁধে রাখেন। ফুলেরাকে খুন করার উদ্দেশ্য তাঁর ছিল না। ঘুষি মেরে তিনি মস্ত বড় ভুল করেছেন। ক্ষমা চেয়ে তিনি তাঁর দুটি এতিম সন্তানের জন্য বাঁচতে চান বলে কেঁদে ওঠেন।৩ নভেম্বর উপজেলার চণ্ডীপুর গ্রামের নিজ ঘরে পরনের কাপড় প্যাঁচানো অবস্থায় ফুলেরার মৃতদেহ এবং তার স্বামী ফজলার রহমানকে বাড়ির পাশের একটি বাগানের ভেতর থেকে গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ৪ নভেম্বর ফুলেরার ভাই মো. কামাল বাদী হয়ে থানায় মামলা করেন।