স্ত্রী হত্যায় যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এরশাদ হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এই সাজা দেন। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৮ সালে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে এরশাদ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে স্ত্রী শিখাকে হত্যা করেন।