স্ত্রী হত্যায় যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম শামসুল হক। আজ রোববার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি নগরের আতুরার ডিপো টেক্সটাইল এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রী কোহিনুর আক্তারকে শ্বাসরোধে খুন করা হয়। এ ঘটনায় নিহত নারীর বাবা দারু মিয়া বাদী হয়ে পাঁচলাইশ থানায় জামাই শামসুলকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি শামসুল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।