প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। স্বামী শামসুল হক এ মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন। মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি নগরের আতুরার ডিপো টেক্সটাইল এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রী কোহিনুর আক্তারকে শ্বাস রোধ করে খুন করেন স্বামী। এ ঘটনায় নিহত নারীর বাবা দারু মিয়া বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম