স্ত্রীকে খুন করে থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ‘বিবেকের তাড়নায়’ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক যুবক। গতকাল বুধবার সকালে রাজধানীর বনানীর কাকলী এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। নিহত মেহেরুন্নেসার (২৫) পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন স্বামী হাসান আলী (৩০)। তবে হত্যাকারী ওই যুবক জানিয়েছেন, তাঁর স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেখান থেকে ফেরাতে না পেরে ক্ষোভ ও রাগে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছেন।নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম অভিযোগ করেন, নিজের পছন্দেই নিহত মেহেরুন্নেসাকে আট মাস আগে বিয়ে করেন হাসান আলীকে (৩০)। যৌতুকের টাকা না দেওয়ায় তাঁর বোনকে হত্যা করা হয়েছে। হাসান আলী বলেন, এ বছরই তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর তিনি জানতে পারেন, স্থানীয় রাজু নামে এক যুবকের সঙ্গে মেহেরুন্নেসার সম্পর্ক ছিল। মেহেরুন্নেসার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির দক্ষিণ খিলগ্রামে নিয়ে গেছেন স্বজনেরা।