স্ত্রীকে খুনের অভিযোগে দিনমজুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্ত্রীকে খুন করার অভিযোগে দিদারুল আলম নামের এক দিনমজুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। নগরের বায়েজিদ থানাধীন জালালাবাদ শিবমন্দিরের পাশের এলাকায় গত শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। বায়েজিদ থানার পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার (২৫)। শনিবার রাতে ওড়না দিয়ে পেঁচিয়ে শারমিনকে হত্যা করেন স্বামী দিনমজুর দিদারুল। পুলিশ ঘটনাস্থল থেকে দিদারুলকে গ্রেপ্তার করে।