স্ত্রীকে খুনের হুমকি সুব্রত বাইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের সংবাদের শিরোনামে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলি। এবার তাঁর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ করেছেন তাঁর স্ত্রী হামিদা বিবি। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের এসটিএফ গত বুধবার আদালতের নির্দেশে তাঁকে চার দিনের জন্য রিমান্ডে নিয়েছে। সুব্রত দীর্ঘদিন দমদম সেন্ট্রাল জেলে আটক আছেন। হামিদা পুলিশের কাছে অভিযোগ করেছেন, জেলে বসেই সুব্রত জঙ্গি ছক কষছেন। আর সেই কাজে বাধা দিলে তাঁকেও খুন করার হুমকি দিয়েছেন। হামিদা বিবি তাঁর ছেলেকে নিয়ে কলকাতার পাশে রাজারহাটের নারায়ণপুরে থাকেন।