স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবিদ আলী মিয়াজীর বাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বিবি কুলছুমকে (২০) জবাই করে হত্যা করেছে স্বামী নুরউদ্দিন।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বাড়ির লোকজন নুরউদ্দিনকে আটক করে থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি ওই বাড়ির মো. জিন্নাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরউদ্দিন পাঁচ-ছয় বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। সাত-আট মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। এর জের ধরে গতকাল বিকেল পাঁচটার দিকে ঝগড়ার একপর্যায়ে নুরউদ্দিন তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ সাজেদুর রহমান।