স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে পাষণ্ড স্বামী শাহজাহানের। গত সোমবার সন্ধ্যায় লোমহর্ষক এই ঘটনা ঘটে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর তাকিয়াপাড়া এলাকায়।পরে স্থানীয় লোকজন শাহজাহানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মিরসরাইয়ের নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শরিফুল ইসলাম খান জানান, লাকসামের বাসিন্দা শাহজাহান ও তাঁর স্ত্রী রুমি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হালিশহর এলাকায় ভাড়া করা বাসায় থাকতেন।দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার শাহজাহান তাঁর স্ত্রীকে মাজার জিয়ারতের কথা বলে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার ওয়াহেদপুর এলাকার তাকিয়াপাড়ায় নিয়ে আসেন।মাজার জিয়ারত শেষে পাহাড়ে ঘুরতে যান তাঁরা। একপর্যায়ে শাহজাহান তাঁর শরীরে লুকিয়ে রাখা ছুরি দিয়ে স্ত্রী রুমির গলায় আঘাত করেন। স্ত্রী মারা গেছেন ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রুমির আর্তচিৎকারে স্থানীয় লোকজন শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে রুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এসআই শরিফুল ইসলাম।