স্ত্রীকে নির্যাতনের অভিযোগে টিভি সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আতিক রহমান খান নামে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাজধানীর রমনা থানার পুলিশ। নির্যাতনের অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার গতকাল শুক্রবার ওই থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। ফারজানাও একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক।
ফারজানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বছরের সেপ্টেম্বরে আতিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আতিক কারণে-অকারণে তাঁর ওপর নির্যাতন চালিয়ে আসছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত দফায় দফায় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান আতিক। পরে ফারজানা বিষয়টি পুলিশকে জানান। পরে থানায় লিখিত অভিযোগ দিতে যান।
আতিক বলেন, ‘না, ওই ধরনের কোনো ঘটনা না।’ রমনা থানার এসআই জুয়েল রানা বলেন, অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ হয়েছে।