স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় গত বুধবার রাতে উপল চাকমা (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উপল চাকমা সোনালী ব্যাংকের রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর বাড়ি রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, বুধবার সন্ধ্যায় উপলের বিরুদ্ধে তাঁর স্ত্রী নুকু চাকমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, উপল চাকমাকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় তাঁর বাবা-মাকেও আসামি করা হয়েছে।
গতকাল সকালে উপল চাকমার দক্ষিণ কালিন্দীপুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বাবা-মায়ের বক্তব্য নেওয়াসম্ভব হয়নি।