স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার চাঁদপুর শহরের তালতলা এলাকায় সীমা হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহসান সীমা হাসপাতালের মালিক।
পুলিশ জানায়, আহসান উল্লাহর স্ত্রী চিকিৎসক সীমা আহসান গতকাল সকালে তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের মামলা করেন। পরে উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান হাসপাতালের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে বলা হয়, আহসান তাঁর স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু এতে সীমা অসমঞ্চতি জানালে প্রায়ই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন আহসান। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। গত শুক্রবার এ ঘটনায় আহসান তাঁকে (সীমা) মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে গতকাল ওই মামলা করা হয়।