স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এক কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম সাইদুর রহমান। গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া শুনানি শেষে এ আদেশ দেন।
সাইদুর রহমান নগর গোয়েন্দা পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বাদীর আইনজীবী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন মামলায় গত বৃহস্পতিবার আদালত এএসআই সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গতকাল ওই পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।