স্ত্রীকে পিটিয়ে জখম, পুলিশ কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানার কনস্টেবল আবুল বাশার প্রামাণিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, আবুল বাশারের স্ত্রী মোছামঞ্চৎ আয়েশা সিদ্দিকা ৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ করা হয়।
আবুল বাশারের বাড়ি নীলফামারী সদর উপজেলার উত্তর শশীপুর গ্রামে। নয় বছর আগে একই গ্রামের মো. আব্দুর রহমানের মেয়ে আয়েশা সিদ্দিকার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সের এক ছেলে রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, কনস্টেবল বাশার বর্তমানে জামিনে আছেন। মামলার তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর তা আদালতে জমা দেওয়া হবে।