স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোজিনা আক্তার (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজারের কাছে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ গত শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।