স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলায় হাসেন আলী নামের এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী আলেহা বেগমকে (৩৫) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার পাঁচকাহনীয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে আলেহা ও হাসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন রাতেই হাসেন তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।