স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকা থেকে গত বুধবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে মোক্তার আলী নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী নাছিমা আক্তারকে (৩০) শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোক্তার আলী পলাতক রয়েছেন।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরতকীতলা এলাকার ইয়ারউদ্দিনের বাড়িতে নাছিমা আক্তার স্বামী মোক্তার আলীর সঙ্গে ভাড়া থাকতেন। মোক্তার দ্বিতীয় বিয়ে করায় প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গত বুধবার সকালে তিনি স্ত্রী নাছিমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। সকালে বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নাছিমার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মোক্তার আলী পলাতক। এ ব্যাপারে নিহতের ভাই আলমাছ মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। কালিয়াকৈর থানার এসআই রিপন দাস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, এটি হত্যা, না আত্মহত্যা।