স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় গত রোববার রাতে স্ত্রী শারমিন আক্তারকে (১৮) হত্যা করে স্বামী মিজানুর রহমান পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত শারমিনের ভাই মো. সোহাগ জানান, নয় মাস আগে রিকশাচালক মিজানুর রহমানের সঙ্গে শারমিনের বিয়ে হয়। মিজান মাদক সেবন করতেন। রিকশা চালিয়ে যা আয় করতেন, তার অধিকাংশই ব্যয় করতেন নেশার জন্য। এ নিয়ে শারমিনের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গত রোববার রাত সাড়ে আটটার দিকে শারমিনকে গলা টিপে ও পেটে লাথি দিয়ে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যান মিজান। পরে রাতেই প্রতিবেশীরা শারমিনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাঁর স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনা তদন্ত এবং মিজানকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।