স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দম্পতি হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার আলতাফ আলীর ছেলে রায়হান আলী (৩৮) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩০)। হালিমা বেগম বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
নিহত ব্যক্তির পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান আলী সপরিবারে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রায়হান রিকশা চালাতেন এবং তাঁর স্ত্রী সফিপুর মাহমুদ ডেনিমস নামের একটি কারখানায় কাজ করতেন।