স্ত্রীকে হত্যা, দাফনের চেষ্টাকালে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্ত্রীকে গলা টিপে হত্যা করে গোপনে দাফনের চেষ্টাকালে স্বামী সাইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও ফরিদাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর মা সালমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই দম্পতির ১৩ মাস বয়সী একটি সন্তান রয়েছে। গ্রেপ্তার সাইফুদ্দিন বৈদ্যুতিক মিিস্ত্র।