স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগে গতকাল মঙ্গলবার সকালে মোছাম্মৎ শিউলি নামের এক গৃহবধূকে তাঁর স্বামী জবাই করে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত শিউলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিউলির গ্রামের বাড়ি ময়মনসিংহে। এক সপ্তাহ আগে শিউলি রাজধানীর সবুজবাগে মধ্য বাসাবো এলাকায় তাঁর খালা মোছাম্মৎ আম্বিয়ার বাসায় বেড়াতে আসেন। গতকাল শিউলি ছাড়া আর কেউ ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে শিউলির স্বামী মো. আলমগীর বাসায় ঢুকে ছুরি দিয়ে শিউলিকে জবাই করার চেষ্টা করেন।