স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে বিটল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, বিটলকে গতকাল সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মোজাহার আলীর ছেলে বিটলের সঙ্গে প্রায় সাত বছর আগে ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আবদুল হামিদের মেয়ে রনজনা খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিটুল শ্বশুরের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন। গত ১২ জানুয়ারি দুপুরে প্রতিবেশীরা ঘরে রনজনার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর গত রোববার গৃহবধূর বাবা থানায় হত্যা মামলা করেন।