স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে পুলিশ গতকাল বুধবার মনোয়ারা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে, স্বামী তাঁকে হত্যা করে লাশ রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের বাবুল সরকার মঙ্গলবার স্ত্রী মনোয়ারাকে গলাটিপে হত্যা করে লাশ রশি দিয়ে শয়নকক্ষে ঝুলিয়ে রাখেন। জানাজানি হয়ে গেলে এলাকাবাসী বাবলুকে আটক করে পুলিশে দেয়।