স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে তারতিলা খানম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ স্বামী মোবাশ্বের আলমকে (২৮) গ্রেপ্তার করেছে। মোবাশ্বের উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বিজুল কঞ্চিগাড়ি গ্রামের বাসিন্দা এবং গঙ্গাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক। মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গত ৩০ অক্টোবর তারতিলাকে হত্যা করা হয়। ওই দিনই নিহত তারতিলার বাবা বাদী হয়ে মোবাশ্বের, তাঁর বাবা, মা, দুই ভগ্নিপতি, এক চাচাসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। গত মঙ্গলবার রাত আটটায় বিজুল এলাকা থেকে পুলিশ মোবাশ্বেরকে গ্রেপ্তার করে। মোবাশ্বের দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে তারতিলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, যৌতুক না পেয়ে জামাতা ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে তারতিলাকে হত্যা করেন।