স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবুল কাশেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান গতকাল মঙ্গলবার এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, নীলফামারী শহরের বাড়াইবা পাড়া মহল্লার মৃত আলীজান মিয়ার ছেলে আবুল কাশেম ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর রাতে তাঁর দ্বিতীয় স্ত্রী বেগমকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে লাশ মাটিচাপা দিয়ে রাখেন। ঘটনার পাঁচ দিন পর এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা বাঁশঝাড়ের মাটি খুঁড়ে বেগমের লাশ দেখতে পান। এ ঘটনায় ওই দিন ২৩ সেপ্টেম্বর বেগমের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে কাশেমকে আসামি করে নীলফামারী সদর থানায় হত্যা মামলা করেন।