স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম কবির হোসেন সিকদার ওরফের কুট্টি সিকদার (৪১)। তিনি বাউফলের তেঁতুলিয়া গ্রামের মতলেব সিকদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালে বাউফল উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের সফিজ উদ্দিন সিকদারের মেয়ে মর্জিনা বেগমের (২৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভাব-অনটনের কারণে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২০০৭ সালের ১৭ আগস্ট দুপুরের দিকে কবির হোসেন নিজ ঘরে দড়ি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে মর্জিনাকে হত্যা করেন।