স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মানজুরুল ইসলামকে (৪৭) ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ সোমবার ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিপ্লব গোস্বামী এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মানজুরুল ইসলাম ওরফে মাকসুদুর রহমান যৌতুকের জন্য ২০১০ সালের ১১ জুলাই রাতে নির্যাতন চালিয়ে তাঁর স্ত্রী হেরিয়া বেগমকে (৩৩) হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে সরোয়ার তালুকদার পরদিন ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মানজুরুল ইসলামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়া এলাকায়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিরোজপুর জেলা জজ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুর  রাজ্জাক খান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সিরাজুল হক।