স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে সালমা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তাঁর স্বামী মো. মাসুদকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ গতকাল বুধবার এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় মাসুদ তাঁর শ্বশুর মোশারফ হোসেনের কাছে রিকশা কেনার জন্য টাকা চান। কিন্তু টাকা না পেয়ে তিনি ২৮ অক্টোবর রাতে তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগমকে গলা টিপে হত্যা করেন। এই ঘটনায় ওই দিনই সালমার মা মরিয়ম বেগম বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মাসুদকে আসামি করে হত্যা মামলা করেন।