স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে শাহাদত হোসেন মণ্ডল নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার দুপুরে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রতেশ্বর ভট্টাচার্য ওই আদেশ দেন। শাহাদত নওগাঁর ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ জুন সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মকবুল হোসেন খন্দকারের মেয়ে মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেন মণ্ডলের বিয়ে হয়। ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত হোসেন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরদিন রাতে শাহাদত বালিশ চাপা দিয়ে মঞ্জুরী খাতুনকে হত্যার পর পালিয়ে যান।