স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই রায় দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি জালাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ২২ এপ্রিল রাতে নিজের ঘরে জালাল তাঁর স্ত্রী কাকলীকে ঘুমের ওষুধ খাইয়ে মুখে বালিশ চাপা দিয়ে এবং ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন জালালকে আটক করে পুলিশের সোপর্দ করেন। ঘটনার পর দিন কাকলীর বাবা ইউনুস মাতুব্বর কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।