স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে ইব্রাহিম খলিল (৬২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজাউল করিম গত রোববার বিকেলে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৬ জুন পরিবারিক কলহের জের ধরে ইব্রাহিমের পিটুনিতে তাঁর স্ত্রী ছাহেরা বেগম (৫২) গুরুতর আহত হন। এর পাঁচ দিন পর ছাহেরা মারা যান।