স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে আবদুল বারেককে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ আমজাদ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আবদুল বারেক একই এলাকার কল্পনা খাতুনকে ২০০৩ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের কারণে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। আবদুল বারেক ২০০৭ সালের ৪ জানুয়ারি বেলা দেড়টার দিকে স্ত্রী কল্পনাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ওই দিনই কল্পনার বাবা উমেদ আলী থানায় হত্যা মামলা করেন।