স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ আদেশ দেন।

জাকির হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় জাকির কাঠগড়ায় ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৩ অক্টোবর রাত ১২ টার দিকে জাকির তাঁর স্ত্রী ইসমত আরাকে মেহেরপুর শহরের পৌর কলেজের মাঠপাড়ায় ভাড়া বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন। পরদিন ইসমতের বাবা রিয়াজতুল্লাহ মেহেরপুর সদর থানায় জাকির হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১০ সালে ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন মামলার অভিযোগপত্র দেন।
মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক আজ আসামি জাকির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।